পশ্চিমবঙ্গ সরকার
HOWRAH RAILWAY POLICE
Close

GOOD WORK DONE BY HOWRAH GRP

Good Work Done by Howrah GRP

আজ (০৮.০৪.২৬) বিকেলে রিষড়া জি.আর.পি.পি এর কর্তব্যরত আধিকারিকের কাছ থেকে একটি তথ্য পাওয়া যায় যে একজন যাত্রী রিষড়া রেল স্টেশনে ট্রেন থেকে নেমে পরেন, অসাবধানতাবশত 'UP 37253 হাওড়া-ব্যান্ডেল লোকাল' ট্রেনের একটি কামরায় ল্যাপটপ ও আনুষঙ্গিক সামগ্রী ভর্তি একটি ব্যাগ ফেলে রেখে। ফলস্বরূপ, হাওড়া জিআরপি জেলার আওতাধীন চন্দননগর জি.আর.পি.পি, শেওড়াফুলি জিআরপি থানার কর্তব্যরত প্ল্যাটফর্ম পার্টি চন্দননগর রেল স্টেশনে *ট্রেনের কামরাটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানোর পর ব্যাগটি সফলভাবে উদ্ধার করেন।* ব্যাগটির ভেতরে নিম্নলিখিত সামগ্রীগুলো পাওয়া যায়:

*১) একটি HP ল্যাপটপ,*

২) একটি কার্ড পাঞ্চিং মেশিন (IMEI নম্বর: 865164069723037 সহ),

৩) একটি আধার কার্ড, একটি প্যান কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র।

যথাযথ যাচাইকরণের পর, ব্যাগটি এবং তার ভেতরের সমস্ত সামগ্রী প্রকৃত মালিক—শ্রী রাকেশ কুমার খৈতান (পিতা: দীপ চাঁদ খৈতান; ঠিকানা: বিবেকানন্দ রোড, পোঃ ও থা: রিষড়া, জেলা: হুগলি, পিন: 712248)—এর কাছে ফেরত দেওয়া হয়।