ল্যাপটপ- মোবাইল ফোনসহ হারিয়ে যাওয়া ব্যাগ মালিকের কাছে ফিরিয়ে দিলো হাওড়া জিআরপি থানা।
আজ (০২.০৪.২৬) হাওড়া জিআরপি জেলার অন্তর্গত হাওড়া জিআরপি থানার টিম লোকাল ট্রেনের একটি কামরা থেকে সফলভাবে একটি কালো রঙের পিট্টু ব্যাগ উদ্ধার করে। ওই কালো পিট্টু ব্যাগটির ভেতরে নিম্নলিখিত জিনিসগুলো পাওয়া যায়:-
১) একটি DELL ল্যাপটপ,
২) একটি OPPO মোবাইল ফোন,
৩) একটি Samsung মোবাইল ফোন এবং এক জোড়া ইয়ারবাড পাওয়া যায়।
সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র যাচাই করার পর, উদ্ধারকৃত সামগ্রীগুলো সেগুলোর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।