কালনা জিআরপি থানার হাতে সাত বছরের নাবালক উদ্ধার।
গতকাল সকালে, হাওড়া জিআরপি জেলার অধীনস্থ কালনা জিআরপি থানার কর্তব্যরত পুলিশ দল সোমরাবাজার রেল স্টেশন থেকে সাত বছরের এক নাবালককে উদ্ধার করে কালনা থানার 'শিশু-বান্ধব কর্নার'-এ নিয়ে আসে। নাবালকটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে, প্রয়োজনীয় সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাকে তার বৈধ অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার সুবিধার্থে, বালকটিকে হুগলির সিঙ্গুরে অবস্থিত 'গোপাল নগর নিবেদিতা হোম ফর বয়েজ'-এর তত্ত্বাবধায়কের নিকট ছেলেটিকে হস্তান্তর করা হয়।
তার নিরাপদ হেফাজত এবং বর্ধমান সিডব্লিউসি (CWC)-এর সামনে তাকে হাজির করার জন্য অনুরোধ জানানো হয়।
বাচ্চাটি তার নাম, পিতার নাম বলতে পারলেও এখনো অবধি ঠিকানা জানাতে পারেনি।